চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব মেহেদী শাহরিয়ার আজ সোমবার বিকেলে  যোগদান করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

মেহেদী শাহরিয়ার যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এ কর্মরত ছিলেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার  মেহেদী শাহরিয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান-এর স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়িত হয়েছেন।

নবাগত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, , সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)  মোঃ সোয়েব আহমেদ,   হিমন বিশ্বাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস/প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত পুলিশ সুপার। 

তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, পেশাদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

রেজাউল করিম লিটন 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

১

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

২

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৩

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৪

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৭

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৮

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১১

ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশনা

১২