তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত।

নড়াইলে ডিজেল না পেয়ে ক্ষুব্ধ এক ট্রাকচালকের বিরুদ্ধে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান।

রাতের দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাহিদ ও সহকর্মী জিহাদ। পাম্প থেকে কিছু দূরে যাওয়ার পর পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং গুরুতর আহত হন জিহাদ।

পরে স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর পাম্প ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, বাগবিতণ্ডার পরও অভিযুক্ত চালক এলাকায় অবস্থান করছিলেন এবং নাহিদদের পাম্প থেকে বের হওয়ার পর তাদের পিছু নেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে সোনিয়া গান্ধী

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

ইরান যুদ্ধে ৩৯ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন আইনপ্রণেতা

আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

রাতে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে শক্তিশালী ঝড়ের আভাস

উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন

দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

১০

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

১১

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

১২