ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি আয়োজিত ওই সমাবেশে বক্তব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই দেশে গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম— গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকব।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী বহু দেশে আমাদের চেয়ে কয়েকগুণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। যেহেতু বর্ডারে তেল পাচার হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। সেজন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার দুঃখ প্রকাশ করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২