রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার চ্যানেল 24 কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

১

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

২

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৩

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৫

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

৬

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

৭

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

৮

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৯

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

১০

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

১১

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

১২