অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনায় জড়িত ছিল সিয়াম।

পুলিশের তদন্তে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতিমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মোবাইল ফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

২

সরকার সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে: শামা ওবায়েদ

৩

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা

৫

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৬

ঢাকা থেকে বাতিল ও স্থাগিত ১৩৫ ফ্লাইট

৭

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

৮

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

১১

অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

১২