প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সেখোনে দেওয়া পোস্টে বাজে মন্তব্য করার ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–৫ আবু বক্করকে আটক করে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে আটক করা হয়। আবু বক্করের বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে। বাবার নাম আয়নাল হক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রাজশাহী সফর করেন। তাঁর সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এই পোস্টে বাজে মন্তব্য করেন আবু বক্কর। তাঁর পরিচয় শনাক্ত করতে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে। পরিচয় শনাক্তের পর এসআরবির সদস্যরা তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাবা জানান, আবু বক্কর তাঁর মামার বাড়িতে আছেন।

পরে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবু বক্করের মামার বাড়িতে অভিযান চালায়। আবু বক্করকে আটক করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে বাতিল ও স্থাগিত ১৩৫ ফ্লাইট

১

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

২

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

৩

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

৫

অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

৬

ফিরছে ডিভি লটারি, বাংলাদেশীদের আবেদন অনিশ্চিৎ

৭

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন বৃহস্পতিবার

৮

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৯

তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে : রাষ্ট্রপতি

১০

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

১১

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

১২