বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অঞ্চলটিতে সংঘাতের প্রভাবে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এ ধরনের তেলের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩.৩২ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা এখনো বাজারে প্রভাব ফেলছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগই আপাতত দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল সরবরাহের ওপর চাপ আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপরও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

২

ভরিতে স্বর্ণের দাম কমলো আরও ২২১৬ টাকা

৩

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

৪

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

৫

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

৬

গোপনে আবুধাবি সফরে এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করল আরব আমিরাত

৭

এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

৮

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

১০

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

১১

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

১২