মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আরও ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আগে গ্রেফতার ছয়জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য।

গত শনিবার মোহাম্মদপুরের শেখেরটেকে একটি বাড়ি দখলের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এর জেরে পুলিশের অভিযানে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আদাবরের নবোদয় হাউজিং সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কিশোর গ্যাং পরিচালিত হচ্ছে। তাদের কারণে এলাকায় নানা ধরনের ভোগান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় চাঁদাবাজি করে, মাদক বিক্রি করে, ছিনতাই করে। মানে বিভিন্ন ধরনের যত অপকর্ম আছে, সবই এদের দ্বারা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতার চারজন ওই গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। তারা সেখানে একসঙ্গে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, চাপাতি দিয়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষায় বডিগার্ডের শটগান থেকে তিনি দুই রাউন্ড গুলি করা হয়। এতে দুজন আহত হয় এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে শুধু অভিযান ও গ্রেফতার নয়, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

২

ভরিতে স্বর্ণের দাম কমলো আরও ২২১৬ টাকা

৩

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

৪

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

৫

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

৬

গোপনে আবুধাবি সফরে এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করল আরব আমিরাত

৭

এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

৮

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

১০

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

১১

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

১২