সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সঙ্গে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

মুহাম্মদ রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে ২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর মো. সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। এরপর গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। সবশেষ গত ২১ জুন সিলেটের ডিসির পদ থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২