আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের যেসব অংশকে ‘অসঙ্গত’ মনে করে, সেগুলো মিয়ানমার মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। একই সঙ্গে গাম্বিয়ার দায়ের করা মামলাকে ‘একপাক্ষিক অভিযোগ’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি-জিজি।

মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব শর্ত দেশটির কাছে অনুপযুক্ত বলে বিবেচিত হবে, সেগুলো মেনে নেওয়া হবে না। গাম্বিয়ার দায়ের করা মামলাকে একপাক্ষিক অভিযোগ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার মিয়ানমারের জাতীয় সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দেশের নেতা হিসেবে সংঘটিত সব ঘটনার প্রাথমিক দায় নিজের ওপরই নেন মিন অং হ্লাইং। তবে জাতির মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কোনো পদক্ষেপ তিনি নেবেন না বলেও জানিয়েছেন। এর আগে গত শুক্রবার মিয়ানমার সরকার আইসিজের রায়কে ‘অত্যন্ত হতাশাজনক’ ও ‘অন্যায়’ বলে আখ্যা দিয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক দমন-পীড়নের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। পরবর্তী সময়ে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন তিনি। এর পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। চলতি বছর ব্যাপক নিয়ন্ত্রণের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় ঐতিহাসিক রায় দেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করে রায় দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনাও উঠে এসেছে। এসব সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন বলেও উল্লেখ করা হয়।

আদালত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করা, ক্ষতিপূরণ প্রদান এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য জাপান টাইমস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১

ডা. মিলনের রক্তে যেভাবে পতন ঘটে এরশাদ সরকারের

২

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

৩

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

৪

সাভারে পার্ক করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

৫

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আইনমন্ত্রী

৬

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ‘যুদ্ধ বাধানোর ছক’ বলছে ইরান

৭

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

৮

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

৯

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

১০

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

খুনের আসামি এমপির মেয়ের বিয়েতে ৪ লাখ মেহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।