সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে পরিচালনা করা হচ্ছে বিশেষ নজরদারি কার্যক্রম।

গত বৃহস্পতিবার থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম, প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (আজ) ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আকাশপথে সীমান্ত এলাকার গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোন। দুর্গম ও প্রতিকূল এলাকাগুলোতে দ্রুত টহল পরিচালনার জন্য কাজে লাগানো হচ্ছে এটিভি।

এদিকে সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিজিবি। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব প্রচারণায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: বাসস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১

ডা. মিলনের রক্তে যেভাবে পতন ঘটে এরশাদ সরকারের

২

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

৩

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

৪

সাভারে পার্ক করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

৫

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আইনমন্ত্রী

৬

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ‘যুদ্ধ বাধানোর ছক’ বলছে ইরান

৭

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

৮

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

৯

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

১০

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

খুনের আসামি এমপির মেয়ের বিয়েতে ৪ লাখ মেহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।