ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বর মাসে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন তিনি।

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান হবে।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। সব মিলিয়ে ২৬৪ উপজেলায় একই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১

ডা. মিলনের রক্তে যেভাবে পতন ঘটে এরশাদ সরকারের

২

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

৩

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

৪

সাভারে পার্ক করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

৫

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আইনমন্ত্রী

৬

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ‘যুদ্ধ বাধানোর ছক’ বলছে ইরান

৭

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

৮

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

৯

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

১০

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

খুনের আসামি এমপির মেয়ের বিয়েতে ৪ লাখ মেহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।