শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়ে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি বলেন, জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান তিনি। সবাই একসঙ্গে খেলাধুলা করছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।

শিশুদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করার সুযোগ পায়, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১

ডা. মিলনের রক্তে যেভাবে পতন ঘটে এরশাদ সরকারের

২

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

৩

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

৪

সাভারে পার্ক করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

৫

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আইনমন্ত্রী

৬

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ‘যুদ্ধ বাধানোর ছক’ বলছে ইরান

৭

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

৮

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

৯

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

১০

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

খুনের আসামি এমপির মেয়ের বিয়েতে ৪ লাখ মেহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।