ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা ব্রাইটকে  বহিষ্কার করা হয়েছে। 

যুবদল নেতা ব্রাইট দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দর্শনা পৌরসভার  মেয়র পদে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর)  চুয়াডাঙ্গার দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম ব্রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদল নেতা অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর)  চুয়াডাঙ্গার দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদল নেতা রাকিবুল ইসলাম ব্রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য অমিনকে গ্রেপ্তার করে  পুলিশ। 

এরপর নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রাকিবুল হাসান ব্রাইটকে দর্শনা পৌর যুবদলের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মোট মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই

নেপালে পাহাড়ধসে চৌলানি নদীর গতিপথ বন্ধ, আকস্মিক বন্যার শঙ্কা

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

রাস্তা পুনর্নির্মাণ কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করা হবে না: জামায়াত আমির

চরাঞ্চলে যে পদ্ধতিতে মসলার উৎপাদন বাড়ানো সম্ভব

১০

এবার জাপানে যে কোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

১১

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

১২