জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করা হবে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং দেশের জ্বালানি সংকট নিরসনের দাবিতে রাজপথে নেমেছে ১১ দলীয় ঐক্য। আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’

জামায়াতের আমির বলেন, ‘১১ দলীয় ঐক্য জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকেরা লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ট্রাকস্ট্যান্ড মাঠে জড়ো হন। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমেদ, মাওলানা মামুনুল হকসহ জোটের আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

লংমার্চটি সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করবে। পরে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করা হবে না: জামায়াত আমির

চরাঞ্চলে যে পদ্ধতিতে মসলার উৎপাদন বাড়ানো সম্ভব

এবার জাপানে যে কোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

১০

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

১১

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

১২