৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার অভিযোগে লিন্ডসে ক্ল্যান্সির বিচার বাতিল ঘোষণা করেছেন বিচারক। জুরি বোর্ড ঐকমত্যে না পৌঁছানোয় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। সন্তানদের হত্যার দায়ে ৩৬ বছর বয়সী এই নারীকে আইনগতভাবে দায়ী করা হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র মতবিভেদ তৈরি হয়েছিল।

মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা এই বিচার বিশেষভাবে প্রসবের পর মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। সাবেক প্রসব ও প্রসূতি বিভাগের নার্স ক্ল্যান্সি তার তিন সন্তানকে হত্যা করার বিষয়টি কখনই অস্বীকার করেননি।

 তবে তার আইনজীবীর দাবি, ২০২৩ সালে সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করার সময় তিনি প্রসব-পরবর্তী সাইকোসিস নামের একটি বিরল মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র ৮ মাস। সন্তানদের হত্যার পর তিনি নিজেকেও হত্যার চেষ্টা করেন। তবে প্রসিকিউটররা দাবি করেন, ক্ল্যান্সি জেনেশুনেই এই কাজ করছিলেন।

বিচার বাতিলের ফলে মামলাটি এখনো অমীমাংসিত রয়ে গেল। জুরি সাত দিন ধরে আলোচনার পরও রায়ে পৌঁছাতে পারেনি। আদালতে মিসট্রায়ালের ঘোষণা শুনে ক্ল্যান্সি বা তার পরিবারের সদস্যরা কোনো আবেগ প্রকাশ করেননি।

খালাসের কাছাকাছি ছিলেন বলে দাবি আইনজীবীর

ক্ল্যান্সির বিরুদ্ধে হত্যার অভিযোগ বহাল রয়েছে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে রাখার কথা রয়েছে।

তার আইনজীবী কেভিন রেডিংটন বলেন, আদালতের নির্দেশনা অনুসরণ করা নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা একজন জুরি না থাকলে ক্ল্যান্সি খালাস পেতে পারতেন বলে তিনি মনে করেন। মিসট্রায়ালের পর ক্ল্যান্সি কেমন আছেন জানতে চাইলে রেডিংটন বলেন, তিনি ভালো নেই।

তার বাবা-মা ও বোনকে পুলিশের সদস্যরা আদালত চত্বর থেকে বের করে নিয়ে যান। তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মামলার প্রথম সাক্ষী ক্ল্যান্সির সাবেক স্বামী প্যাট্রিক ক্ল্যান্সি আগের সাক্ষাৎকারগুলোতে বলেছেন, তিনি তার সাবেক স্ত্রীকে ক্ষমা করেছেন এবং তার কর্মকাণ্ড মানসিক অসুস্থতার ফল বলে বিশ্বাস করেন।

শুক্রবার তার আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাকে আরেকটি বিচারের মাধ্যমে পুনরায় বাঁচিয়ে তোলার সম্ভাবনা অত্যন্ত কষ্টদায়ক।’

আবারও বিচার হতে পারে

ক্ল্যান্সির বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়া প্রসিকিউটর জানিয়েছেন, দ্বিতীয়বার বিচার হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। তিনি বলেন, এ ক্ষেত্রে জনমত কোনো প্রভাব ফেলবে না।

প্লাইমাউথ কাউন্টির জেলা অ্যাটর্নি টিমোথি ক্রুজ বলেন, ‘এই মামলাটি ছিল এবং সবসময়ই থাকবে ওই তিনটি ছোট্ট শিশুর জন্য ন্যায়বিচার পাওয়ার উদ্দেশ্যে। এই মামলাটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা সেখানে নারীদের সাথে কেমন আচরণ করা হয়, বা কী ধরনের রোগ নির্ণয় করা হয়, তা নিয়ে নয়।’

শুক্রবার জুরি আলোচনার সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিচারক প্রথমে মামলাটি বাতিল ঘোষণা করতে যাচ্ছিলেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্ল্যান্সির আইনজীবীকে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার সুযোগ দেন। তবে ওই আদালত বিচারককে মিসট্রায়াল ঘোষণা করা থেকে বিরত রাখেনি।

ক্ল্যান্সির আইনজীবীরা অভিযোগ করেন, জুরি সদস্যদের একজন মানসিক অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য পক্ষপাত প্রকাশ করেছেন। তারা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেননি। তাদের দাবি ছিল, অন্তত ওই জুরিকে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হোক অথবা মামলা বাতিলের ঘোষণার আগেই তাকে জুরি থেকে বাদ দেয়া হোক।

তিনবারও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জুরি

প্রসিকিউটররা বলছেন, ২০২৩ সালের ২৪ জানুয়ারি ক্ল্যান্সি ইচ্ছাকৃতভাবে তার ৫ বছর বয়সী মেয়ে কোরা, ৩ বছর বয়সী ছেলে ডসন এবং ৮ মাস বয়সী ছেলে ক্যালানকে ব্যায়ামের ইলাস্টিক ব্যান্ড দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তাদের অভিযোগ, সন্তানদের হত্যার আগে তিনি তার স্বামীকে বাড়ির বাইরে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এক সন্তানের ওষুধ এবং পরিবারের রাতের খাবার আনতে তাঁ=কে বাইরে পাঠানো হয়েছিল।

অন্যদিকে ক্ল্যান্সির আইনজীবী বলেন, প্রসব-পরবর্তী সাইকোসিসের কারণে তাকে ফৌজদারি অপরাধের জন্য দায়ী করা উচিত নয়। এই বিরল মানসিক অসুস্থতার সঙ্গে সন্তান জন্মের পরের মানসিক চাপ, ঘুমের ঘাটতি ও হরমোনের পরিবর্তনের সম্পর্ক রয়েছে।

জুরি তিনবার জানিয়েছে, তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। বৃহস্পতিবার জুরির প্রধান বিচারককে জানান, একজন জুরি যুক্তিসঙ্গত সন্দেহের বিষয়ে আদালতের নির্দেশনা অনুসরণ করছেন না।

শুক্রবার আদালতের বাইরে রেডিংটন ওই জুরির সমালোচনা করেন। তার ভাষায়, ‘তারা জানে, একজন ব্যক্তি তাদের কাছ থেকে বিচার ছিনিয়ে নিয়েছে। সে সাত সপ্তাহ ধরে এত মনোযোগী, সুন্দর ও অসাধারণভাবে দায়িত্ব পালন করা অন্য জুরিদের সময় নষ্ট করেছে।’

জুরি কীভাবে বিভক্ত ছিল, কিংবা তারা দোষী সাব্যস্ত করা না খালাসের দিকে বেশি ঝুঁকেছিল কি না, তা স্পষ্ট হয়নি। হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে ক্ল্যান্সির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত। আর খালাস পেলে বিচারক তাঁকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রাখার নির্দেশ দিতে পারতেন। মামলাটি ব্যাপক ও বিভাজনমূলক মনোযোগ পাওয়ায় বিচারক জুরিদের নাম অন্তত ১৪ দিনের জন্য গোপন রাখার নির্দেশ দিয়েছেন।

লিন্ডসে ক্ল্যান্সির মামলা নিয়ে ট্রাম্পের মন্তব্য

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সরাসরি সম্প্রচারিত এই বিচার দেখেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মামলাটির ওপর নজর রাখছিলেন বলে জানিয়েছেন। শুক্রবার ট্রাম্প বলেন, ‘এটি একটি ভয়াবহ পরিস্থিতি। দেখুন, সে একটি ভয়ানক কাজ করেছে। এর চেয়ে খারাপ আর হতে পারে না। এর একটা মূল্য দিতে হবে—মানসিক হাসপাতাল বা জেল বা ওইরকম কিছু একটা।

বিচারের অধিকাংশ দিন গোলাপি পোশাক পরা ক্ল্যান্সির সমর্থক নারীরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের অনেকে নিজেদের প্রসব-পরবর্তী অভিজ্ঞতা বা স্বাস্থ্যসেবা ব্


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের প্রাণহানি

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

১০

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

১১

শতভাগ আবাসন, চাকসুর তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি চবি শিবিরের

১২