বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের একটি কাবিখা প্রকল্পের অধীনে রাস্তা পুনর্নির্মাণ কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে উল্লেখ ব্যাক্তিদের নামে সরোয়ার হোসেন মিয়া (মো: সরোয়ার চকিদার)আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য,
৫ নং ওয়ার্ড এর বাসিন্দা মো: সাকিল সিকদার
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং
এছাড়াও খোন্দকার মোহাম্মদ আলীর নাম ও শুনা যাচ্ছে।
রাজিহার ইউনিয়ন বিএনপির সভাপতি।
স্থানীয়দের দাবি, প্রকল্পটির জন্য প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও সেই বরাদ্দ অনুযায়ী কাজের মান ও পরিমাণ নিশ্চিত করা হয়নি।এলাকাবাসীর ভাষ্য, বরাদ্দের তুলনায় কাজ অসম্পূর্ণ ও নিম্নমানের। তারা প্রশ্ন তুলেছেন পুরো কাজ শেষ হওয়ার আগেই বিল অনুমোদনের চেষ্টা হচ্ছে কিনা। রাজিহার ইউনিয়ন পরিষদের সভাপতি খন্দোকার আলীর নামও এ বিষয়ে আলোচনায় এসেছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পটির পূর্ণাঙ্গ তদন্ত ও বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার দাবি করেছেন। সংশ্লিষ্ট প্রকৌশলীর প্রকল্পটি সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ পরিদর্শনের মাধ্যমে প্রকৃত অবস্থা মূল্যায়ন হবে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।