আরও পাঁচ বিএনপির নেতাকে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত।

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ পাওয়া পাঁচজনই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। আগামীকাল রোববার তারা দায়িত্ব গ্রহণ করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান শিরীনকে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরীকে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

নতুন এ পাঁচজনকে নিয়োগের মাধ্যমে দেশের মোট ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের নির্দেশনায় বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এসব রাজনৈতিক প্রশাসক দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর নির্বাচিত মেয়রের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সেগুলো হলো- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আরব আমিরাতের

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে এক যুবককে হত্যা

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

৪২ কোটির বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন নেই, উল্টো ব্যবহার হচ্ছে বিদ্যুৎ

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্রগ্রাম

যোগদানের পর চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

হঠাৎ অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি

শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ফুয়েল লোডিং

১০

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

১১

আরো পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

১২