টঙ্গীতে সাংবাদিক ক্লাব ও গুদামে অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক ক্লাব ও একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে স্থানীয় প্রেস ক্লাব রোডে (তালতলা) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে হঠাৎ টঙ্গী সাংবাদিক ক্লাব ও পাশের একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ক্লাবে থাকা কম্পিউটার, আসবাব ও গুদামে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম কালের কণ্ঠকে বলেন, টঙ্গীর তালতলা সড়কে ক্লাব ও একটি গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

১০

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

১১

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

১২