মার্চের মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি

ছবি সংগৃহিত।

আগামী দুই মাসের (মার্চে) মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন, এদেশের মেয়েদের ফুটবলে আর্থিক সহযোগিতা করতে চান তিনি। 

বিষয়টি সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন।  

সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। যেখানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নয়নের কথা জানিয়েছেন ইনফান্তিনো।

ড. মুহাম্মদ ইউনূসকে ফিফা সভাপতি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।

এসময় ফিফা সভাপতির কাছে মেয়েদের ফুটবলের উন্নয়নের জন্য আবাসন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সহায়তা চান প্রধান উপদেষ্টা। এরই প্রেক্ষিতে আর্থিক সাহায্য করতে আগ্রহী ইনফান্তিনো।

চলমান যুব উৎসবে ঢাকায় আসার কথা ছিল ইনফান্তিনো কিন্তু আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতাকা বৈঠকেও মেলেনি ফল, ঝুলছে পুশইনের শিকার ১২ জনের ভাগ্য

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

হামে নিভে গেল আরও ৫ প্রাণ, মৃত্যু সাড়ে ৬শ’ ছুঁইছুঁই

চুয়াডাঙ্গায় ইউপি সচিবসহ আটক ৩, মাদক জব্দ

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

১০

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২