পিএসএলে ডাক পেয়েছেন সাকিব, খেলবেন রিশাদের দলে

ছবি সংগৃহীত ।

আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার।

দলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। লাহোর কালান্দার্সে যোগ দেওয়ার মাধ্যমে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন সাকিব, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তার অবস্থান এখনো অনিশ্চিত।

দীর্ঘদিন ধরেই নানা কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এখনও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সাকিবের কদর কমেনি। পাকিস্তান সুপার লিগে আবারও দেখা যাবে সাকিব আল হাসানকে। এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।

এর আগেও পিএসএলে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। ১৪ ম্যাচে করেছেন ১৮১ রান, নিয়েছেন ৮ উইকেট। পিএসএলের শেষ দিকে লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়। সাকিবও রাজি হয়ে গেলে চুক্তি চূড়ান্ত হয়।

পিএসলে লাহোর কালান্দার্সে খেলতে হলেও সাকিব আল হাসানকে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। তবে এখনো তিনি এ জন্য আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেননি। বিসিবির অনুমতি পেলেই লাহোর তার নাম ঘোষণা করবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২