আমিরাতের বিপক্ষে যে একাদশে খেলতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহিত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন অধ্যায়। 

প্রথমবারের মতো মাঠে নামবেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয় দিয়ে পথচলা শুরু করতে চান এই ডানহাতি ব্যাটার।

তবে ছোট দল হলেও আমিরাতকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মতো ছোট শক্তির দলের কাছে  টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ত স্মৃতি আছে টাইগারদের। তাই আমিরাতের বিপক্ষে সিরিজের আগে বেশ সতর্ক বাংলাদেশ দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে। টপ অর্ডারে থাকছেন শান্ত ও হৃদয়, মিডল অর্ডারে ব্যাট হাতে নামবেন শামীম পাটোয়ারী ও জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম।

 আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ এবং সবকটিতেই জয় এসেছে টাইগারদের পক্ষে। 

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে দাগ লেগেছে দলের আত্মবিশ্বাসে। সেই হতাশা কাটিয়ে পুনরায় জয়ের রাস্তায় ফিরতে মরিয়া লিটনবাহিনী।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হোঁচট খাওয়া দলটি এবার টি-টোয়েন্টি দিয়ে খুঁজবে ঘুরে দাঁড়ানোর পথ। সামনে পাকিস্তান সিরিজ, তার আগে আমিরাত ম্যাচ হয়ে উঠতে পারে আত্মবিশ্বাস ফেরানোর সোপান।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২