চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ছবি : সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জের সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ‘যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

হাসানুল হক ইনুর মামলার রায় আজ

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনেই ৫ জনের মৃত্যু

দুই যুগের অভিশাপ থেকে মুক্তি, এবারই শিরোপা জিতবে ব্রাজিল?

ক্যাডেট এএসআই নিয়োগ : লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ পেলেন পাবনার সাংবাদিক আরিফ

১০

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেফতার

১১

সড়কের পাশে ময়লার স্তুপে মিলল যুবকের মরদেহ

১২