কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে উড়িয়ে দিলেও প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে জিততে পারেনি পর্তুগাল। অন্যদিকে, উজবেকিস্তানকে হারানোর পর কঙ্গোকেও হারিয়ে দিলো কলম্বিয়া। তাতে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে ও নকআউট পর্বে উঠে গেল হামেস রদ্রিগেজের দল।

কঙ্গোকে বুধবার (২৪ জুন) ১-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। 

মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ। কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি মাঠ দাঁপিয়েছেন ছিলেন লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনিওজ। একবার মুনিওজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

প্রথমার্ধে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত। হামেস, দিয়াজ, মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার একাধিক শট রুখে দিয়ে দলকে সমতায় রাখেন তিনি। অন্যদিকে কঙ্গোও পাল্টা আক্রমণে কয়েকবার হুমকি সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোল করতে পারেনি। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।

বিরতির পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় কলম্বিয়া। লুইস দিয়াজ দুইবার বল জালে জড়ালেও একবার আক্রমণভাগে ফাউল এবং আরেকবার অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজ। তার করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।

এই জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে কলম্বিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে নকআউট পর্ব। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে শুধু একটি ড্র করলেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগাল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

জাপানের অভিজ্ঞতার আলোকে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে

মাঠে ফিরেই ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেন নেইমার

১০

আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি

১১

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২