বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ছবি: সংগৃহীত।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২ দলের এই আসরে তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে টাইগ্রেসরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

জ্যোতিদের মতো সমান পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। তবে উন্নত নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে রয়েছে। টেবিলের শীর্ষে রয়েছে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া। তাতেই প্রশ্ন উঠেছে, সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে কী করতে হবে?

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া। গ্রুপপর্বে টাইগ্রেসদের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিততে পারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।

সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে, আর বিদায় নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে একটি ম্যাচে জয় পেলেও বাংলাদেশের আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অবশ্যই প্রয়োজন হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে। তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট।

বাংলাদেশের সামনে তাই এখন প্রতিটি ম্যাচই কার্যত নকআউট। বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলই ঠিক করে দেবে টাইগ্রেসদের শেষ চারের ভাগ্য। বাংলাদেশ আজ (২৫ জুন) ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৮ জুন লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

১০

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

১১

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২