পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

ছবি: সংগৃহীত

পাবনা পৌরসভার আওতাধীন এলাকায় কুকুরকে এন্টি-রেবিস (জলাতঙ্ক) টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকালে পাবনা রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাবনা পৌরসভার বাস্তবায়নে এবং সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জহুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবির, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সাবেক কাউন্সিলর আশরাফ আলী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলামসহ পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। কুকুরকে নিয়মিত এন্টি-রেবিস (জলাতঙ্ক) টিকা দেওয়ার মাধ্যমে এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এ কর্মসূচির আওতায় পাবনা পৌর এলাকার কুকুরগুলোকে টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক দিনে পাবনা পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুকুরকে এন্টি-রেবিস টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানো এবং জনসাধারণকে এ প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুকুরকে এন্টি জলাতঙ্ক টিকা কর্মসূচীর উদ্বোধন করা হয়। সোমবার সকালে পাবনা রেলওয়ে স্টেশন এলাকায়। 

এম এস রহমান, 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

১০

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন

১২