ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

ইরানের কঠোর সমালোচনা করে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির জবাব কিছুটা ভিন্নভাবে দিলো ইরান। নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত তেলেগু সিনেমা ‘ভগবন্ত কেশরী’র একটি ভিডিও পোস্ট করে পাল্টা জবাব জানিয়েছে জিম্বাবুয়ে অবস্থিত ইরান দূতাবাস।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মাত্র ৫৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জিম্বাবুয়ে অবস্থিত ইরান দূতাবাস। মূলত, মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ভিডিওটি পোস্ট করেছে ইরান। পোস্টে লেখা হয়েছে, ‘ট্র্রাম্প ইরানকে নিশ্চিহ্ন করার কথা বলছেন। কিন্তু তিনি জানেন, ইরান দুর্বল নয়। আর আমরা জানিয়ে দেয়ার পরই তারা হলিউডের পরিবর্তে বলিউড দেখছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এমন পাল্টা জবাব নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি একাংশ ট্রোলও করছেন। ট্রোল করার কারণ হচ্ছে, ইরান তাদের পোস্টের ক্যাপশনে ছোট্ট একটি ভুল করেছে। ভারতের তেলেগু ভাষার সিনেমাকে ইরান ‘বলিউড’ বলে উল্লেখ করেছে, যা হবে ‘টলিউড’।

এদিকে ইরান দূতাবাসের পোস্ট করা ভিডিওটি ‘ভগবন্ত কেশরী’র অন্যতম অ্যাকশন দৃশ্য। অনিল রবিপুড়ি পরিচালিত সিনেমার এই দৃশ্যে দেখা যায়, নন্দমুরি বালকৃষ্ণের চরিত্রটি একটি চেয়ার বেশ শান্তভাবে বসে আছেন। তার সামনে একদল সশস্ত্র ব্যক্তি গুলি চালাচ্ছে। এ অবস্থায় বালকৃষ্ণ ঢাল হিসেবে একটি ম্যানহোলের ঢাকনা ব্যবহার করছেন।

তবে গুলি চালানো থামার পর একটি বন্দুক হাতে নেন তিনি। কিন্তু তিনি সেটি ব্যবহার না করে বরং হামলাকারীদের দিকে ছুড়ে মারেন বড় বড় গ্যাস সিলিন্ডার। এতে একজন একজন করে হামলাকারী ছিটকে পড়ে যায়। আর সিনেমার সেই অ্যাকশন দৃশ্যকেই ট্রাম্পের বক্তব্যের জবাব হিসেবে ব্যবহার করেছে ইরানি দূতাবাস।

২০২৩ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘ভগবন্ত কেশরী’ একটি তেলেগু অ্যাকশন সিনেমা। অনিল রবিপুড়ি পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দমুরি বালকৃষ্ণ। আরও রয়েছেন শ্রীলীলা। বিশ্বজুড়ে প্রায় ১২০ কোটি টাকা ব্যবসা করেছিল সিনেমাটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২