ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিন এমপি গাজী নজরুলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দীন। পরে শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টো পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। সেই সঙ্গে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম, প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

আলোচিত এ মামলায় গত সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এমপি গাজী নজরুল ইসলামের ৪ দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১০

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

১২