আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিট মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

এর আগে ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। 

এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন

১১

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান

১২