ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

ছবি: সংগৃহীত।

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ জুন)। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

তিনি বলেন, প্রতিবছর দুই দফায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত দিনে কোনো কারণে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়লে পরদিন উপজেলা পর্যায়ে তা দেওয়া হবে। আর দুর্গম এলাকায় পরবর্তী চার দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, আজকের মধ্যেই সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে যাবে। এ উপলক্ষে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ড. এম এ মুহিত বলেন, ১৯৯৫ সালে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়। শুধু অন্ধত্ব দূর করা বা অপুষ্টি কমানো নয়, শিশু মৃত্যুর হার কমাতেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় না। কারণ তারা বুকের দুধ থেকে ভালো পরিমাণে ভিটামিন ‘এ’ পেয়ে থাকে। আগামী ২৮ জুন শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ বছরের দ্বিতীয় রাউন্ড ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

জাপানের অভিজ্ঞতার আলোকে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে

১০

মাঠে ফিরেই ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেন নেইমার

১১

আইসিএপিপি’র সভায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন বিএনপির দুই প্রতিনিধি

১২