১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দলটি।

সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিএনপির ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে ১ ডিসেম্বরের এই সমাবেশের মধ্য দিয়ে। সমাবেশের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজন। যৌথসভায় বিজয় দিবসের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সভার মূল গুরুত্ব ছিল উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি নিয়ে।

তিনি আরও জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সমন্বয়ে যৌথসভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১

ডা. মিলনের রক্তে যেভাবে পতন ঘটে এরশাদ সরকারের

২

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ

৩

শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সময়, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

৪

সাভারে পার্ক করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

৫

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আইনমন্ত্রী

৬

কুয়েতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ‘যুদ্ধ বাধানোর ছক’ বলছে ইরান

৭

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি, ব্যবহার হচ্ছে ড্রোন-সিসিটিভি ও এটিভি

৮

আইসিজের রায়ের ‘অসঙ্গত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

৯

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

১০

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

খুনের আসামি এমপির মেয়ের বিয়েতে ৪ লাখ মেহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।