সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

ছবি : সংগৃহীত।

ঢাকা: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (১১ মে) সকাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আট হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

‎হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন মক্কায় ১০ জন এবং মদিনায় দুজন মারা গেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

‎এছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৪ হাজার ৮৬৯টি সেবা প্রদান করেছে।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৩

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

৪

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৫

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৬

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৭

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৯

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১০

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

১১

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১২