সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

ছবি সংগৃহিত।

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৫০১ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে। ফ্লাইটটিতে ৪১৪ জন হজযাত্রী ছিলেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি সিভিল অ্যাভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার ,হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন হজযাত্রীদের শুভকামনা জানিয়ে বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশন সার্বক্ষণিক পাশে থাকবে।

সৌদি আরবে পৌঁছে হজযাত্রীরা বিমানবন্দরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১০

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১১

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১২