সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। 

ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিরা জানান, পৃথিবীর কোনপ্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রোজা, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা পালন করেন চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থানের কয়েক লাখ মানুষ প্রতিবছর এভাবে আগাম ঈদ উদযাপন করে আসছেন।

বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে রোববার সকাল ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাঁজকাঠী হাজী বাড়ি শাহছুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এরমধ্যে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের আড়াই হাজার অনুসারী রয়েছেন। ওইসব পরিবারগুলোতে আজ আগাম ঈদ উদযাপিত হচ্ছে।

পটুয়াখালী: জেলার ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফের জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ খ্রিষ্টাব্দ থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় একদিন আগেই ঈদ উদযাপন করেন।

নোয়াখালী: নোয়াখালীর পাঁচটি গ্রামে রোববার সকাল ৯টায় তিন উপজেলার ১০টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর, রামভল্লবপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখে। 

চট্টগ্রাম: শতাধিক গ্রামে রোবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে রোববার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২