ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে -বাপ্পারাজ

ঢাকাই সিনেমার একজন সফল নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

সেইসব সিনেমা হতো ত্রিভূজ প্রেমের। প্রায় সিনেমাতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি।

এ জন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছিল, দর্শক কোনো সিনেমাতে বাপ্পারাজ আছেন দেখলেই ধরে নিতেন সিনেমাতে শেষ দৃশ্যে করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক।বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। তবে মাঝে মাঝে সামাজিকমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাপ্পারাজ। এসময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলেন। এ অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

ইন্ডাস্ট্রিতে কাজের লোক কমে গেছে। এ তথ্য উল্লেখ করে বাপ্পারাজ বলেন, দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনো কিছু মানুষ আছে, তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো। এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে।

শিল্পী সমিতির কার্যক্রমের সমালোচনা করে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সামাজিকমাধ্যমে আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।

প্রসঙ্গত, বাপ্পারাজের পারিবারিক নাম রেজাউল করিম। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।  বাপ্পারাজ অভিনীত ত্রিভূজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। বাপ্পারাজ কিছু নাটকে পরিচালনাও করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২