কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

 

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজ আদায়ের পর পরিবারের সদস্যরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ। তিনি জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

১

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২

বিরল সফরে ভারতে পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মালিক

৩

কুয়েতের মরুভূমিতে পুরোনো মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

৪

পোশাক খাতের অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান আইএলওর

৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

৬

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৭

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের স-ন্ত্রাসীদের পালিয়ে যাওয়া স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

৯

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

১০

নির্বাসন থেকে সংসদ, সংসদ থেকে সরকার: তারেক রহমানের দীর্ঘ পথ

১১

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।