কুয়েতের মরুভূমিতে পুরোনো মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

কুয়েতের মরুভূমিতে পুরোনো মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

কুয়েতের আল-সালমি মরুভূমিতে কয়েক দশক আগে পুঁতে রাখা একটি অবিস্ফোরিত মাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের সময় স্থাপন করা ওই মাইন বিস্ফোরণে একটি উটও আহত হয়েছে।

ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে, প্রায় ৩৬ বছর আগে সংঘটিত যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক এখনো কুয়েতের বিভিন্ন এলাকায় প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে রেখেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা একটি বিধ্বংসী মাইন বা অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখেন ওই বাংলাদেশি। এতে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের প্রভাবে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি মরদেহ সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে বিস্ফোরণের পর মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা শনাক্ত করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। তদন্তে ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও অংশ নেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মরুভূমিতে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশির মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দূতাবাসের হাতে আসেনি।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের সময় কুয়েতের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মাইন ও অন্যান্য বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব বিস্ফোরকের কিছু এখনো মরুভূমি ও প্রত্যন্ত এলাকায় রয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানে যাতায়াতকারী প্রবাসী শ্রমিক ও অন্যান্য মানুষের জন্যও তৈরি হচ্ছে প্রাণহানির ঝুঁকি।

সর্বশেষ এই দুর্ঘটনা যুদ্ধের বহু বছর পরও অবিস্ফোরিত মাইন ও বিস্ফোরকের ভয়াবহ পরিণতির বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

১

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২

বিরল সফরে ভারতে পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মালিক

৩

কুয়েতের মরুভূমিতে পুরোনো মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

৪

পোশাক খাতের অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান আইএলওর

৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

৬

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৭

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের স-ন্ত্রাসীদের পালিয়ে যাওয়া স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

৯

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

১০

নির্বাসন থেকে সংসদ, সংসদ থেকে সরকার: তারেক রহমানের দীর্ঘ পথ

১১

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।