মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। চীনের প্রযুক্তিনগরী শেনজেনের কিলিন ভিলায় তিন বিশ্বনেতাকে একসঙ্গে দেখা যায়।
মূল বৈঠক কক্ষে প্রবেশের আগে নিজ নিজ দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেন তারা। এ সময় তিন নেতার কেউই করমর্দন করেননি।
চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া বক্তব্যে শি জিনপিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক। এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।’
বিশ্লেষকদের ধারণা, বৈঠকে ইরান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং আন্তর্জাতিক বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে এসব স্পর্শকাতর বিষয়ে তিন দেশের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য থাকায় বড় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম বলে মনে করছেন তারা।
এদিকে, চীনের শেনজেনে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকেই তিন বিশ্বনেতার গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের এই হাইভোল্টেজ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যার প্রভাবে অনেকটাই আড়