লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

একদিনের সফরে লালমনিরহাটের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথ ধরেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন সরকারপ্রধান।

পরে দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

কর্মসূচি শেষে বিকাল সোয়া ৪টায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে প্র‌ধানমন্ত্রীর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপন করবে বাংলাদেশ'

১

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা, রায় আজ

২

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৪

উল্লাপাড়ায় ছেলের হাতে মা খুন, ছেলেসহ গ্রেপ্তার ৩

৫

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, যাত্রীদের মারধর ও লুটপাট

৬

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

৭

থাইল্যান্ড: প্রকৃতি ও প্রাচীন ঐতিহ্যের রোমাঞ্চকর এক ক্যানভাস

৮

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা, প্রশংসা জেলেনস্কির

৯

একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১০

হাইকোর্টের নির্দেশে ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

১১

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে যাচ্ছেন মাহি, স্কোর কতটা এগিয়ে তিনি?

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।