মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে যাচ্ছেন মাহি, স্কোর কতটা এগিয়ে তিনি?

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে যাচ্ছেন মাহি, স্কোর কতটা এগিয়ে তিনি?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে গেল ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি।যাওয়ার পরে শুরু হয়েছে ভোট পর্ব।সপ্তাহ শেষে ভোটে সামনের সারিতে রয়েছেন মাহি।

ভোটিংয়ে অলটাইমে বর্তমানে ৩ নম্বরে রয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে তার পয়েন্ট ৭৮.৮ কোটি।
ভোট দ্বারা নির্ধারিত হয় এই স্কোর। এদিকে সপ্তাহ শেষের ভোটে তিনি এগিয়ে।

মাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার। আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি ভোটের লড়াইয়েও ভালো অবস্থানে থাকতে চান তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবে দর্শকদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেন। এ জন্য প্রতিযোগীদের পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন তাদের সমর্থকরা। ভোট শুরুর পর ১০ নভেম্বর প্রকাশিত অবস্থানে প্রথম স্থানেও দেখা গেছে সামিরা খান মাহিকে।

এর আগে ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি দেশের মানুষের কাছে ভোট ও সমর্থন চেয়েছিলেন। ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছিলেন তিনি। ‘এমইউ ফ্যান’ (MU Fan) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যায়।

মিস ইউনিভার্সের এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। গেল ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩

১

দর্শনায় থানার গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, যাত্রীদের মারধর ও লুটপাট

২

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

৩

থাইল্যান্ড: প্রকৃতি ও প্রাচীন ঐতিহ্যের রোমাঞ্চকর এক ক্যানভাস

৪

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা, প্রশংসা জেলেনস্কির

৫

একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৬

হাইকোর্টের নির্দেশে ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

৭

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে যাচ্ছেন মাহি, স্কোর কতটা এগিয়ে তিনি?

৮

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

৯

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

১০

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।