‎অমর একুশে বইমেলা

'জীবনের পথে পথে' গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ ‎উন্মোচন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’।

‎এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়—এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।

‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর।

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

‎তারই ধারাবাহিকতায় ১২ মার্চ বিকাল ৪টায়   ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।

‎বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইটি পাওয়া যাচ্ছে ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ। সংগ্রহ করুন অধ্যাপক ডা. মোঃ শাহাবুদ্দিন খান-এর এই অসাধারণ আত্মজীবনী। হয়তো এই বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প—যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন।

‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্প গুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল আনোয়ার জুয়েল ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি  নজমূল হক সরকার


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

১০

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১১

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২