বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

বিশ্বজুড়ে পরিচিত ‘বেবি শার্ক বয়’ পার্ক গন-রুং এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। মাত্র ১৭ বছর বয়সেই কে-পপ অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে তাঁর। আগামী ২০ আগস্ট প্রকাশিত হবে তাঁর প্রথম একক গান ‘ওয়েভ’।

‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওর নির্মাতা প্রতিষ্ঠান দ্য পিঙ্কফং কোম্পানি সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পার্কের প্রথম ডিজিটাল একক গানটি কোরীয় ভাষায় প্রকাশিত হবে। গানটির কথা নিজেই লিখেছেন তিনি। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কে-পপ ব্যান্ড মনস্টা এক্সের সদস্য জুহনি।

২০১৬ সালে মাত্র সাত বছর বয়সে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে দেখা যায় পার্ক গন-রুংকে। এরপর থেকেই বিশ্বজুড়ে ‘বেবি শার্ক বয়’ নামে পরিচিতি পান তিনি।

‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওটির জনপ্রিয়তা এখনো অটুট। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। টানা ৬৯ মাস এটি প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা ভিডিওর রেকর্ড ধরে রেখেছিল।

‘বেবি শার্ক ড্যান্স’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছর কয়েকটি ছোট ভিডিও প্রকাশ করে পিঙ্কফং। সেসব ভিডিওতেও পার্ককে দেখা যায়। প্রকাশের পর ভিডিওগুলো সম্মিলিতভাবে ২ কোটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছে।

নতুন যাত্রা নিয়ে পার্ক বলেন, ছোটবেলায় যে ভিডিওতে তাঁকে দেখা গিয়েছিল, মানুষ এখনো সেটি মনে রেখেছে—এ জন্য তিনি কৃতজ্ঞ। একসময় ‘বেবি শার্ক’-এর সঙ্গে নাচলেও এবার নিজের কণ্ঠ ও নিজের লেখা গল্প নিয়ে সামনে আসতে চান তিনি।

ভক্তদের সঙ্গে নতুন কিছু শুরু করতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন পার্ক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

২

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

৩

মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

৪

প্রাণঘাতী দুই আগাছানাশক নিষিদ্ধ করল সরকার

৫

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

৬

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

৭

মানুষের সুরক্ষা ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

৯

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১০

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

১১

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

১২