নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত।

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিসকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে ছয় মাসের শিশু সেহরিসকে কোলে নিয়ে রিকশায় যাচ্ছিলেন মা সালমা বেগম ও শিশুটির দাদি। রিকশাটি চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকার নবাব হোটেলের পাশের গলিতে উল্টে হিজড়া খালে পড়ে যায়। স্থানীয়রা খাল থেকে তাৎক্ষণিক শিশুটির দাদি ও মাকে উদ্ধার করতে পারলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। 

জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালপাড়ে অবস্থান করছেন নিখোঁজ শিশুর স্বজনরা। খালের চারদিকে জড়ো হয়েছেন উৎসুক জনতা। তবে পুলিশ সড়কে যানবাহন চলাচলের স্বার্থে নিরাপত্তা জোরদার করে। খাল সংলগ্ন দুর্ঘটনাস্থল সড়কে বাঁশ দিয়ে রেলিং দেওয়া হয়।

শিশু নিখোঁজের খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বেপরোয়া গতিতে রিকশা চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রিকশাটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টে হিজড়া খালে পড়ে যায়। আমাদের সিটি করপোরেশনের কর্মীরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযান চালাচ্ছে। শিশুটিকে যারা উদ্ধার করতে পারবে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

শিশু সেহরিস আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২