২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ‘নায়ফা ট্রেড বিডি’-এর ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৭২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার এখনও কোনো হদিস মেলেনি। আটককৃতরা হলেন- প্রতিষ্ঠানটির কর্মকর্তা আল আমিন ও ইউসুফ রায়হান।

নায়ফা ট্রেড বিডি কর্তৃপক্ষ জানায়, ওই দুই কর্মকর্তা প্রতারণার আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ৭২ লাখ টাকা জব্দ করে। 

আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে এই অর্থ আত্মসাতের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

১০

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

১১

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

১২