লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ জোটে প্রায় ৫০টি দেশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আল মনিটর। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, সূত্রগুলো আল মনিটরকে জানিয়েছে, সৌদি আরবের নেতৃত্বে প্রস্তাবিত এই জোটে প্রায় ৫০টি দেশকে অন্তর্ভুক্ত করার আশা করছে রিয়াদ। এরই মধ্যে মিশর, সুদান, জিবুতি ও সোমালিয়া সৌদি উদ্যোগে যোগ দিতে সম্মতি জানিয়েছে।

এ ছাড়া তুরস্ক, কাতার, বাহরাইন, কুয়েত, পাকিস্তান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। আল মনিটরের সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটনকেও জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ইরানের সঙ্গে সংঘাত আরও তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র হুতির বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেয়া থেকে বিরত থাকতে পারে বলে জানিয়েছে আল মনিটর। আর যুক্তরাষ্ট্র জোটে যোগ দিলে ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশও এতে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।

আল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব চায় প্রস্তাবিত আন্তর্জাতিক জোটের কার্যক্রম শুধু হুতিকে মোকাবিলায় সীমাবদ্ধ না থাকুক। লোহিত সাগরে জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধও জোটটির অন্যতম প্রধান লক্ষ্য হবে বলে আশা করছে রিয়াদ।

লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথে জাহাজ চলাচল নিরাপদ রাখা বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর আগে গত ২০ জুলাই হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

এর প্রতিক্রিয়ায় বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয় সৌদি আরব। পরে হুতি দাবি করে, সৌদি আরবের আরোপ করা অবরোধ লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

১০

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

১১

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

১২