ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান।  স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময় তিনি তার অসুস্থতা নিয়ে বিভিন্ন তথ্য দেন। সম্প্রতি সে ধারাবাহিকতায় এমন একটি ভিডিও শেয়ার করেছেন হিনা। এবার তিনি চিকিৎসার অংশ হিসেবে নেয়া একটি আইস থেরাপি সেশনের ভিডিও প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া কেউ যেন এ ধরনের থেরাপি করার চেষ্টা না করেন। 

হিনা খানের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের বারান্দায় বরফ-ঠান্ডা পানিতে ভরা একটি টাবের মধ্যে বসে আছেন অভিনেত্রী। থেরাপির সময় তিনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং পুরো প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে সম্পন্ন করছেন।

ভিডিওর ক্যাপশনে হিনা খান লেখেন, আইস থেরাপি আমার কাছে স্বর্গের মতো। আমি এটি চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে করি। পেশাদার নির্দেশনা ছাড়া কেউ এটি করার চেষ্টা করবেন না। ধীরে শুরু করুন এবং নিজের শরীরের সংকেত শুনুন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী সোহা আলি খান-এর পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ নিজের ক্যানসার, কেমোথেরাপি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন হিনা খান। সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার ধরা পড়ার পরের সময়টি ছিল অত্যন্ত কঠিন। কেমোথেরাপির কারণে তার ওজন বেড়ে যায়, শরীরে নানা পরিবর্তন আসে এবং চুল পড়ে যায়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

১০

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

১১

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

১২