জন্মদিনে ‘রকস্টার’ এর ট্রেন্ডি লুকে শাকিব খান

ছবি: সংগৃহীত।

‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ থেকে ‘প্রিন্স’- গত কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। অনেক ভক্তই অপেক্ষায় ছিলেন ‘নতুন শাকিব’কে দেখার। তাঁদের সেই অপেক্ষা বুঝি ফুরাতে চলেছে!

আজ শনিবার মুক্তি পাওয়া অভিনেতার নতুন সিনেমা ‘রকস্টার’–এর লুক দেখে সেটাই মনে হয়েছে। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন, এ উপলক্ষে বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক। মাত্র সাত মিনিটেই পোস্টটিতে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’।

মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। জানা গেছে, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই শুরু হয়ে গেছে।

সিনেমা নিয়ে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুকে আমরা শাকিব খানকে দেখাব, যিনি এই সময়কে ধারণ করেন। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা “রকস্টার” ক্যারেক্টার ডিজাইন করেছি।’

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

রাত ১টার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ‍্যানেলে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ

নাহিদের ৫ উইকেটে বাংলাদেশের দারুণ জয়

সালমান–ফজলের ব্যাটে প্রতিরোধ গড়ে চা বিরতিতে পাকিস্তান

১০ দিনে দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

১০

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১১

হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

১২