হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব

ছবি সংগৃহিত।

এ বছর হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

এছাড়া যারা আগে হজ করতে পারেননি তাদের এবারের হজে অগ্রাধিকার দেয়া হবে। এর মাধ্যমে সুবিচার ও হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়ে ই-ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করতে হবে। দেশীয় হজযাত্রীরা এখন তাদের হজ প্যাকেজের জন্য তিনটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তি, যা প্যাকেজের খরচের ২০ শতাংশ, বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তি—প্রতিটির পরিমাণ প্যাকেজের মোট খরচের ৪০ শতাংশ—যথাক্রমে রমজান ২০ এবং শাওয়াল ২০ তারিখে পরিশোধ করতে হবে।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২