ঈশ্বরদীতে কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

সোমবার সন্ধ‍্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত "বিডি ক্রিয়েশন" নামক কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ‍্যে বেশিরভাগই নারী শ্রমিক।

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শ্রমিকরা জানান, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন তাদের ইফতারের খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো আজও ইফতারের জন‍্য তাদের খাবার দেওয়া হয়। ইফতার করার কিছুক্ষণ পর থেকে কারো কারো বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা জানান, ইফতারের ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়ে ফুড পয়জনিং হতে পারে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। পুলিশ ওই প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

ভাঙ্গুড়ায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মে দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

১০

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১১

মহান মে দিবস আজ

১২