স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

ছবি : সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি এ কথা জানান। 

তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রেস কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজন রয়েছে। গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠনসহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের প্রতিচ্ছবি। তাই এটি যত বেশি নির্ভুল ও স্বচ্ছ হবে, সমাজও তত বেশি পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। কিন্তু অতীতে বিভিন্ন উদ্যোগ আংশিকভাবে বাস্তবায়িত হওয়ায় দেশে একটি শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে ওঠেনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা যা চর্চা করতে গেলে কোন না কোন দর্শন এবং আদর্শকে তার ধারণ করতে হয়। তবে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা।  তাই গণমাধ্যমকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনা প্রয়োজন। 

তিনি আশা প্রকাশ করেন, ১৬ জুন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

১০

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

১২